ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাস্তায় গাড়ি পার্কিংয়ে বাড়ছে যানজট

প্রকাশিত: ০৯:২৩ এএম, ০১ এপ্রিল ২০১৬

রাজপথে যানজট রাজধানীবাসীর নিত্য দিনে সঙ্গী। তবে রাস্তার পাশে ফুটপাত দখল ও অবৈধ গাড়ি পার্কিংয়ে এ দুঃসহ যানজট যেন দিন দিন বেড়েই চলছে। কর্তৃপক্ষের বার বার হুশিয়ারি বা অনুরোধ সত্ত্বেও কিছুতেই কমছে না অবৈধ গাড়ি পার্কিং। ফলে যানজট আরো তীব্র হচ্ছে।

রাজধানীর মতিঝিল-দিলকুশার ব্যস্ত সড়কগুলোর দুই পাশে প্রতিদিন অসংখ্য গাড়ি দিনভর পার্ক করে রাখা হয়। ফলে এই এলাকার যাতায়াতকারীদের প্রতিনিয়তই পড়তে হয় যানজটে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত একই অবস্থা বিরাজ করে।

মতিঝিলসহ আশেপাশের এলাকার প্রতিটি সড়কের দুই দিকে একই অবস্থা। প্রতিটি গাড়ি দুই থেকে তিন ঘণ্টা রাস্তা দখল করে রাখছে। কোনো কোনো গাড়ি সকালে কর্মকর্তাকে নামিয়ে বিকেলে অফিস ছুটি পর্যন্ত রাস্তায় থাকে।

Janjot

মতিঝিলে অফিস শেষে প্রতিদিন মিরপুরে বাসায় ফিরেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা জহির উদ্দিন। যানজটের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজধানীতে যানজটে যে সময় ব্যয় হচ্ছে, অন্য দেশে বিমানে করে পাশের দেশে যাওয়া শুধু নয় ফিরেও আসা সম্ভব।

তিনি আরো বলেন, এই এলাকায় যানজটের প্রধান কারণ রাস্তায় গাড়ি পার্কিং। রাস্তার দুই ধারে প্রাইভেট কার পার্কিং করায় এ যানজটের সৃষ্টি। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বহন করা বাসও পার্কিং করা থাকে এখানে, যা যানজটের মূল কারণ।

জহির উদ্দিনের মতো আরেক ভুক্তভোগী বেসকারি চাকুরিজীবী এরশাদ আলী। তিনিও ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যস্ততম এই রাস্তার দুইপাশেই লাইন ধরে রাখা হয়েছে ব্যক্তিগত যানবাহন। নিয়ম অনুযায়ী অবশ্য এসব যানবাহন থাকার কথা বহুতল ভবনগুলোর কার পার্কিংয়ে। কিন্তু এ বিষয়ে সংশ্লিষ্ট কারো দৃষ্টি না থাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে, রাজধানীর মতিঝিল ওভার ব্রিজের নিচ থেকে প্রায় আরামবাগ পর্যন্ত রাস্তা দখল করে বাস পাকিং কের রাখা হয়। যার কারণে প্রতিদিন তীব্র যানজোটের পড়তে হয় এই এলাকা দিয়ে যাতায়াতকারী মানুষদের।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মতিঝিল ওভার ব্রিজের নিচ থেকে সাড়ি করে রাস্তায় রাখা হয়েছে যাত্রীবাহী বাস। বিশেষ করে মতিঝিল থেকে মিরপুরগামী বাসগুলোর সিরিয়াল রক্ষার্থেই ব্যস্ত এই রাস্তা দখল করে পার্কিং করা হয়েছে। ফলে অসহনীয়  যানজটের পড়ছে সাধারণ মানুষ।

Janjot

জানতে চাইলে পার্কিং করা একাধিক বাসের চালক জানান, আমরা রাস্তার এক পাশে বাস পার্কিং করে ট্রিপ মারার জন্য সিরিয়াল করে রেখেছি। রাস্তায় ছাড়া কোথায় রাখবো? আমরাও তা বুঝি, কিন্তু আমাদের বাস রাখার আর কোনো জায়গা নেই, তাই বাধ্য হয়েই এখানে রাখতে হয়েছে।

মতিঝিলে প্রাইভেট কার রাস্তায় পার্কিং করার সময়ে চালক আব্দুল মালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা শহরে গাড়ির সংখ্যা বৃদ্ধির কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। বাধ্য হয়েই রাস্তার ওপর গাড়ি রাখতে হচ্ছে।

তিনি আরো বলেন, মতিঝিলের মতো দিলকুশা বাণিজ্যিক এলাকার বেশির ভাগ ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে দিনের বেলা ওই দুই এলাকায় অধিকাংশ ভবনের সামনে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখা হয়। যা এই এলাকার যানজটের অন্যতম প্রধান কারণ।

তবে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে ৫ হাজার টাকা করে জরিমানা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। কর্পোরেশনের পক্ষ থেকে সম্প্রতি পুলিশকে এ বিষয়ে অনুরোধও জানান তিনি।

এএস/আরএস/পিআর

আরও পড়ুন