আগারগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ আটক ১
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকা থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ মো. মাসুদ রানা (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সমাজসেবা অধিদফতরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মারুফ আহমেদ।
তিনি বলেন, র্যাব-২ এর গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আগারগাঁও নিউ কলোনি কবর স্থানের গেটের সামনে পাকা রাস্তার উপর অস্ত্র ব্যবসায়ী অবস্থান নিয়ে অস্ত্র বেচাকেনা করে আসছে।
এমন খবরে নজরদারীর মাধ্যমে সমাজসেবা অধিদফতরের সামনে থেকে বিকেল সাড়ে ৪টার দিকে মো. মাসুদ রানা ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মাসুদ জানায়, দীর্ঘদিন যাবৎ সে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন ঘটনায় ও অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
জেইউ/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ প্রবাসীদের ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা-টিকার রিপোর্ট পাঠাতে হবে
- ২ বোরকা পরে সমন্বয়ককে কুপিয়ে আহত, শীর্ষ সন্ত্রাসী গ্যারেজ সোহেল গ্রেফতার
- ৩ এবার স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে সরানো হলো
- ৪ অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ করবে সংসদ
- ৫ শেখ সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করবে দুদক