ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

উত্তরায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৫:৩৩ এএম, ০২ এপ্রিল ২০১৬

রাজধানীর উত্তরায় হাবিবুর রহমান (৫০) নামে এক র‌্যাব কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকালে উত্তরার কবি জসিম উদ্দীন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান সেনা বাহিনীর সদস্য ছিলেন। তিনি ওয়ারেন্ট অফিসার হিসেবে র‌্যাবের সদর দফতরে কর্মরত ছিলেন।

উওরা পূর্ব থানার পুলিশ জানিয়েছে, শনিবার সকালে টাঙ্গাইলের কালীহাতির নিজ বাড়িতে যাচ্ছিলেন র‌্যাব কর্মকর্তা হাবিবুর রহমান। এসময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। আহত অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে উত্তর পশ্চিমাধীন আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএইচ/এমএস