রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা
ফাইল ছবি
বাংলাদেশ-মিয়ানমার ও চীনের ত্রিপাক্ষিক উদ্যোগে রোহিঙ্গাদের স্বেচ্ছায় এবং নিরাপদ প্রত্যাবাসনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর) তাদের প্রত্যাবাসন করা হবে।
রোববার (৩ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, মিয়ানমারে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পরিস্থিতির উন্নতি হলে, দ্রুত সময়ে রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করা যায়।
তিনি জানান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ, টেকসই এবং স্বেচ্ছায় প্রত্যাবাসন শুরুর জন্য রাখাইনে প্রত্যাবাসনের পর রোহিঙ্গারা কি কি সুযোগ-সুবিধা পাবেন সে বিষয়ে তাদের ধারণা দেওয়া হয়েছে।
আইএইচআর/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র
- ২ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি-জামায়াতের সম্মতি ছিল
- ৩ তুরাগে বাড়িতে ডাকাতের হানায় নারী নিহতের ঘটনায় গ্রেফতার ২
- ৪ চট্টগ্রামে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
- ৫ সিগারেটের দাম বাড়ায় ৩৭ শতাংশ তরুণ ধূমপায়ী ধূমপান কমিয়েছেন