যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ির শনির অাখড়ায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই শফিকুর রহমান জানান, ওই নারীকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এসকেডি
সর্বশেষ - জাতীয়
- ১ মন্ত্রিসভায় অনুমোদন, আইনে পরিণত হচ্ছে দুই অধ্যাদেশ
- ২ শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে নির্দেশ
- ৩ গত এক দশকে চাকরি পায়নি দেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
- ৪ ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫ বিদ্যুৎ উৎপাদনে যেভাবে জ্বালানি সাশ্রয় করছে পাকিস্তান