ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

প্রত্যাশা পূরণ মেষের, কর্মের ফল ভোগ করবে মীন

প্রকাশিত: ০২:৫৪ এএম, ০৪ এপ্রিল ২০১৬

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বড় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। প্রেম শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের আনুকূল্য পাবেন। নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন)
পেশাগত দিক ভালো যাবে। প্রাতিষ্ঠানিক কাজে সহকর্মীদের সহযোগিতা পাবেন। জীবন ও জগত সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। অধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ আপনার নামে কোনো বদনাম রটাতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় থাকবে। আপনজনেরা শত্রুতা করতে পারে। বৈবাহিক যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মপরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীরের প্রতি যত্ন নিন। অতিরিক্ত আবেগ ক্ষতির কারণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকবে। ছোট ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কোনো হারানো সম্পদ ফিরে পেতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। শরীর ভালো থাকবে। মনের শান্তি অক্ষুণ্ন থাকবে। পোশাক পরিচ্ছদের ব্যাপারে কোনো বিশেষ রঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। নিজের কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো যাবে না। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন।

আরএস/এমএস