বাহারকে এক লাখ, শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। আগামী তিনদিনের মধ্যে তাদের জরিমানা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বুধবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনে শুনানি হয়। শুনানি শেষে দেওয়া হয় এ আদেশ।
এর আগে বাহার এবং শম্ভুকে চিঠি দিয়েছিল কমিশন।
চিঠিতে বাহাউদ্দিন বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, ২৭ ডিসেম্বর উপস্থিত হয়ে তাকে সে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।
এছাড়া ধীরেন্দ্রনাথ শম্ভুকে জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছিল ইসি।
এমওএস/এমএইচআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
- ২ গণভবন নয়, সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় গুলি
- ৪ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ মধ্যপ্রাচ্যের কয়েক দেশের আকাশসীমায় ভ্রমণ বন্ধ করলো বাংলাদেশ