বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক জামান গ্রেফতার
ছবি সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক জামানের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলা রয়েছে। মামলার পরে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, বুধবার রাতে বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে গ্রেফতার করে ডিবি।
টিটি/কেএএ
সর্বশেষ - জাতীয়
- ১ চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ
- ২ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৪ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
- ৫ শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণে কর্মচারীদের বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস