ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তেজগাঁওয়ের টিনশেড বাড়ির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

রাজধানীর তেজগাঁওয়ে কুনিপাড়ায় হ্যাপি হোমসের পাশের টিনশেড বাড়িতে লাগা আহুন নিয়ন্ত্রণে এসছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে এই আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুজাম্মেল হক বলেন, গ্যাসের চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের তিব্রতা বেশি থাকার কারণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ের কুনিপাড়ার টিনশেড ওই বাড়িতে আগুন লাগে।

জেইউ/এসকেডি/আরআইপি

আরও পড়ুন