ডেমরায় দুই গৃহবধূর বিষপানে আত্মহত্যা
রাজধানীর ডেমরায় পৃথক ঘটনায় রত্না বেগম (৩০) এবং পলি আক্তার (২৫) নামে দুই গৃহবধূ বিষপাণে আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রত্নার স্বামী মজিবর বলেন, কাজে যাওয়ার কথা বলে রত্না বাসা থেকে বের হয়। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলের দিকে তাকে বাসার কাছ থেকে অসুস্থ অবস্থায় ঢামেকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পলি আকতারের বড় ভাই কামাল হোসেন বলেন, ১০ বছর আগে পলির বিয়ে হয়। কিন্তু বিয়ের থেকে স্বামী তাকে মারধর করতো। মঙ্গলবার রাতেও পলিকে তার স্বামী মারধর করে। পরে বুধবার সকালে পলি বিষপাণ করে। পলির ছোটবোন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এআরএস/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই সনদ নিয়ে গণভোটের দাবি সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী
- ২ চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ
- ৩ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৫ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা