বৃষের ইচ্ছা পূরণ, ব্যয় বৃদ্ধি মেষের
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। শরীর ভালো যাবে না। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা নিতে পারেন। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
মিথুন রাশি (২১ মে- ২০ জুন)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। অধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। কোনো সৎ গুরুর সান্নিধ্যে উপকৃত হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বাণিজ্যে লোকসানের সম্মুখীন হতে পারেন। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। সামাজিক সঙ্কট এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। গোপন শত্রুরা তৎপর হয়ে উঠার চেষ্টা করবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো চুক্তি সম্পাদনের জন্য সময় অনুকূল থাকবে। বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো। শরীর ভালো যাবে না। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলা হতে পারে। কর্তৃপক্ষের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পুরনো কোনো আত্মীয়ের সাথে দেখা হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করুন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। গৃহে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
আরএস/পিআর