রূপগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করল ইসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে তাকে প্রত্যাহার করা হল।
ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত নির্দেশনাটি বৃহস্পতিবার মহা-পুলিশ পরিদর্শক বরাবর পাঠানো হয়। ইসির পাঠানো নির্দেশনায় অভিযুক্ত ওই ওসিকে প্রত্যাহার করে সেখানে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির উপ-সচিব সামসুল আলম জানান, ওসি মাহমুদুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকায় সেখানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে কমিশন থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এইচএস/এআরএস/এবিএস