যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর যাত্রাবাড়ির মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম হাজী হাবিবুর রহমান (৬৫)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হাজী হাবিবুর রহমানের মেয়ের জামাই মানিক মোটরসাইকেলে করে তাকে গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের জালকুড়ি যাচ্ছিলেন। পথে হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মোটরসাইকেলটি সড়কে উপর পড়ে যায়।
এসময় পেছন থেকে একটি বাস হাবিবুর রহমানের মাথার উপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত হাজী হাবিবুর রহমান পুরান ঢাকার টিপু সুলতাল রোডের একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন।
বিএ