চট্টগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চট্টগ্রামে মো. আবদুস সালাম আজিম নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানাধীন চৌধুরী হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ।
পরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, ২০০৮ সালের পাঁচলাইশ থানার এক মাদক মামলায় আবদুস সালাম আজিমকে কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার আগে থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাটহাজারীর চৌধুরী হাট থেকে গ্রেফতার করা হয়।
ইকবাল হোসেন/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ হুইপ
- ২ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
- ৩ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩
- ৪ শ্রমিক কার্ড নয়, ফান্ডের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে
- ৫ ফ্যামিলি কার্ডে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে