প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: পাপন
দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য জান্নাত আরা হেনরীর এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসেবে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-১ম পর্যায়’ প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ ২০১৯ সালের জুন মাসে শেষ হয়েছে।
তিনি বলেন ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পটি ২০২১ সালের ৪ মে একনেক সভায় অনুমোদিত হয়েছে। ওই প্রকল্পে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে ও বর্ণিত উপজেলার জমি সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক কর্তৃক বিকল্প প্রস্তাব প্রেরণ করা হয়, যা প্রকল্পের সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। সংশোধিত ডিপিপি অনুমোদিত হলে স্টেডিয়াম নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।
আইএইচআর/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ২ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৩ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৪ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৫ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর