সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু
ছবি- সংগৃহীত
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হলো।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশুর নাম মোবাশ্বেরা (৩)। সে ক্যাম্পের ৮১নং ক্লাস্টারের সফি আলমের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘ভোরে দগ্ধ মোবাশ্বেরার মৃত্যু হয়েছে। বিস্ফোরণে তার শ্বাসনালীতে পুড়ে গিয়েছিলো।’
এর আগে শনিবার রাত আরেক দগ্ধ শিশু রাসেল (৩) এর মৃত্যু হয়। ওইদিন সকালে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৮১নং ক্লাস্টারের আব্দুর শুকুরের কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে বিষ্ফোরণ ঘটে। এতে ৫ শিশুসহ ৯জন আহত হয়।
পরে অন্যান্য ক্লাস্টারের বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে। প্রথমে ৯ জন অগ্নিদগ্ধকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত বাকিরা হলেন ৮১নং ক্লাস্টারের আবদুল হাকিমের ছেলে বশির উল্যাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়েদা (১১), আমেনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (৫), আজিজুল হকের ছেলে সোহেল।
এএজেড/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
- ২ উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা: ইসি
- ৩ র্যাবের অভিযান: চকবাজারে ৭ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
- ৪ নির্বাচন এত অবাধ-শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
- ৫ ২০ দিন পর সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ