ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জাল ভোট দিতে গিয়ে যুবক ধরা, এক মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৯ মার্চ ২০২৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পরেছে তৌহিদুল (২০) নামের এক যুবক। তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

শনিবার (৯ মার্চ) সকালে ওই ইউনিয়নের বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তৌহিদুল বাহারচড়া ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী জানান, তৌহিদ নামের এক যুবক একবার ভোট দেওয়া সত্ত্বেও দ্বিতীয়বার ভোট দিতে গেলে বিষয়টি টের পেয়ে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এএজেড/এমকেআর/জেআইএম