ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে ১৫ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:২০ এএম, ২০ মার্চ ২০২৪

চট্টগ্রামের সাতকানিয়া থানার ১৫ মামলার আসামি খোরশেদ আলমকে (৪৪) গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার চট্টগ্রামের পটিয়া থানাধীন রশিদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতার খোরশেদ সাতকানিয়া থানাধীন ঢেমশা ইউনিয়নের প্রয়াত আমিনুর রশিদের ছেলে।

র‌্যাব জানায়, ২০২৩ সালের ডিসেম্বর মাসে সাতকানিয়া থানায় দায়ের হওয়া এক মামলার এজাহারনামীয় আসামি খোরশেদ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মূলত তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।

তার বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং নাশকতার অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম