উত্তরখান-দক্ষিণখানে গ্যাস সরবরাহ বন্ধ
ফাইল ছবি
সিটি করপোরেশনের কাজ চলাকালে গ্যাসের পাইপলাইনে লিকেজ হওয়ায় রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় তিতাসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে৷
তিতাস জানায়, ওই এলাকার পাইপ লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। অতিদ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/এমকেআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: বিদ্যুৎ মন্ত্রী
- ২ সাংবাদিক শওকত মাহমুদের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- ৩ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি
- ৪ দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬টি, উৎপাদন ক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট
- ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ