ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
রাজধানীর ডেমরায় একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ফ্যামিলি কার্ডের টেহাটা দিয়া মাইয়াডারে পড়ালেহা করামু’
- ২ মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশা হাইকমিশনারের
- ৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ঈদযাত্রায় স্বস্তি দিতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে কঠোর হচ্ছে ডিএসসিসি
- ৫ ‘পেট্রোল-অকটেনের রেশনিং থাকলে চলমান অবস্থার উন্নতি হবে না’