ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শনিবার (৩০ মার্চ) জাগো নিউজকে এ তথ্য জানান মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব।
তিনি বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। ঈদের আগে-পরে যদি শুক্রবার থাকে, সেদিনও বন্ধ থাকবে মেট্রোরেল।
এদিকে ঈদের কেনাকাটার সুবিধার্থে এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে মেট্রোরেল চলাচলের। ফল ২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলছে মেট্রোরেল।
এরমধ্যে মতিঝিল থেকে সবশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সবশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়ছে।
এমওএস/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ পররাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
- ২ দ্রুত নগরায়ণের চাপে গ্রিন বিল্ডিং নীতি জরুরি
- ৩ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী
- ৪ ছেলের সঙ্গে নিরাপত্তাকর্মীর ধস্তাধস্তি, পেটে ঢুকে গেলো ছুরি
- ৫ প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা, তথ্য প্রকাশে কারচুপি সহ্য করা হবে না