ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল
ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ঢাকায় সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।
রোববার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন মাউরো ভিয়েরা। তিনি বলেন, ব্রাজিলের পক্ষ থেকে ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ পেতে দৃঢ় সমর্থন ও ইতিবাচক ভূমিকা রাখা হবে।
আরও পড়ুন
- জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
- কোরবানিতে ব্রাজিল থেকে গরু পাঠানোর অনুরোধ বাণিজ্য প্রতিমন্ত্রীর
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকসে নতুন করে সদস্যপদ বাড়ানোর পর এ বছর পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক হবে। নীতিগত এবং অবস্থান বিবেচনায় বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ। আমরা বাংলাদেশের সদস্যপদের বিষয়টি বিবেচনা করবো। ব্রাজিলের পক্ষ থেকে দৃঢ় ও ইতিবাচক ভূমিকা রাখা হবে।
আইএইচআর/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিল সরকার
- ২ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ৩ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৫ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র