ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ফুল তুলতে গিয়ে নিভে গেলো বৃদ্ধার জীবন প্রদীপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৫ মে ২০২৪

চট্টগ্রামের বোয়ালখালীতে পূজার ফুল তুলতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে নীলিমা সেন নিলু (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সকালে পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নীলু উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম ছিপাতল এলাকার মৃত চন্দন সেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য যিশু দে বলেন, সকালে পূজার ফুল তুলতে একতলা ভবনের ছাদে যান নীলিমা সেন নিলু। ছাদের কার্নিসে গিয়ে ফুল তোলার সময় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নীলিমা সেনের ছেলের পরিবার নিয়ে দুদিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে তিনি একা ছিলেন। সকালে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন নীলিমা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

এএজেড/এমআরএম/জেআইএম