ইউএস-বাংলা এয়ারলাইন্সে বৈশাখী অফার
বাংলা নববর্ষ উপলক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স দিচ্ছে বৈশাখী অফার। সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ভ্রমণকারীদের জন্য বৈশাখের সেরা অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা।
অফারের আওতায় বৈশাখ জুড়ে ওয়ান ওয়ের জন্য সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ নূন্যতম ২৯৯৯ টাকায় ভ্রমণ করা যাবে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও কক্সবাজারে ও রয়েছে আকর্ষণীয় সাশ্রয়ী ভাড়া।
ইউ এস- বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর পর থেকেই যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন সময় আকর্ষণীয় অফার দিয়ে আসছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটের অপারেশন সফলতা অর্জনের পর আগামী ১৫ মে থেকে প্রথম আন্তর্জাতিক গন্তব্য হিমালয় কন্যা খ্যাত কাঠমুন্ডুতে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। উদ্বোধনী অফার হিসেবে থাকছে ঢাক-কাঠমুন্ডু রুটে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ রিটার্ন ভাড়া নূন্যতম ১৭৬২২ টাকা।
উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে ৭৮ আসন বিশিষ্ট তিনটি ড্যাশ-৮ কিউ ৪০০ এয়ারক্রাফট। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৯৮.৭ শতাংশ অন-টাইম পারফর্মেন্স নিয়ে যাত্রীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
আরএম/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড