আরও ১ বছর পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব থাকছেন সত্যজিত
আরও এক বছর পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব থাকছেন সত্যজিত কর্মকার। চাকরির মেয়াদ শেষে তাকে আরও এক বছরের জন্য এ পদে চুক্তিতে নিয়োগ দিয়ে রোববার (৯ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ১১ জুন অবসরে যাওয়ার কথা ছিল সত্যজিৎ কর্মকারের।
এখন সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
এ নিয়োগ আগামী ১২ জুন বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
আরএমএম/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আমি তো জোর করে পররাষ্ট্রমন্ত্রী হইনি: খলিলুর রহমান
- ২ জানুয়ারিতে ডিএমপির সেরা বিভাগ মতিঝিল, থানা হাজারীবাগ
- ৩ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বললেন শ্রমমন্ত্রী
- ৪ সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ
- ৫ ‘থানায় আগুন-এসআইকে পুড়িয়ে হত্যা’ করা সমন্বয়ক মাহদীকে জিজ্ঞাসাবাদ