শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা মোদীর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রোববার (১৬ জুন) ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
শেখ হাসিনাকে দেওয়া এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে উল্লেখ করেছেন, উৎসবটি (ঈদুল আজহা) ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য।
ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছেন মোদী।
শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
আইএইচআর/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি
- ২ নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
- ৩ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৪ বনানীতে সিসা বারে অভিযান, বিদেশি মদসহ যুবক গ্রেফতার
- ৫ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালু, নির্বাচনি প্রতিশ্রুতির নতুন অধ্যায়