আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
যেসব রাস্তায় যান চলাচল সীমিত থাকবে আজ
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার (২৩ জুন)। এ উপলক্ষে রাজধানী ঢাকার বেশ কিছু সড়কে যান চলাচল সীমিত থাকবে আজ।
দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর দুপুর ২ টা ৩০মিনিটে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, শাহবাগ ক্রসিং, কাঁটাবন ক্রসিং, টিএসসি, দোয়েল চত্ত্বর ও মৎস্য ভবন ক্রসিংয়ে যানবাহন চলাচল সীমিত রাখছে ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগ।
নগরবাসীকে উল্লিখিত এলাকাসমূহ পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
রমনা-ট্রাফিক বিভাগের নির্দেশনায় সমাবেশে আগত গাড়িসমূহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, মুহসীন হল মাঠ ও ফুলার রোডে পার্কিং করার জন্য বলা হয়েছে।
এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত, বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা
- ২ জরুরি বৈঠক ডেকে যেসব পদক্ষেপ নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৩ বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাত্রি যাপনের উদ্যোগ নিলো মন্ত্রণালয়
- ৪ মশক নিধনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
- ৫ বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের অনুরোধ বেবিচকের