ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দুর্বৃত্তদের গুলিতে কাশিমপুর কারাগারের কারারক্ষী নিহত

প্রকাশিত: ০৬:০০ এএম, ২৫ এপ্রিল ২০১৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-২ এর কারারক্ষী (সাবেক) রুস্তম আলীকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুল নামে একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, নিহত কারারক্ষী রুস্তম আলী গত ৪ নভেম্বর দায়িত্ব থেকে অবসর নিয়ে স্ত্রীসহ কারাগারের ভেতরেই থাকতেন। সোমবার সকালে বাজার শেষে কারা ফটকের কাছেই আহমেদ ফার্মেসীতে বসে পত্রিকা পড়ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুইজন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোনাবাড়ি থানার এসআই মোবারক হোসেন জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনার সঙ্গে কারা জড়িত।

এদিকে, এ ঘটনায় সাইফুল নামে একজনকে আটক করা হলেও তার পরিচয় জানা যায়নি।

আমিনুল ইসলাম/এসএস/আরএস/আরআইপি