আরও এক বছর সড়ক সচিব থাকছেন আমিন উল্লাহ নুরী
এ বি এম আমিন উল্লাহ নুরী/ছবি সংগৃহীত
আরও এক বছর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব থাকছেন এ বি এম আমিন উল্লাহ নুরী।
তার চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে বুধবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আমিন উল্লাহ নুরীর আগের চুক্তির মেয়াদ আগামী ৪০ জুন শেষ হবে।
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৯ অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরীকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরএমএম/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আমি তো জোর করে পররাষ্ট্রমন্ত্রী হইনি: খলিলুর রহমান
- ২ জানুয়ারিতে ডিএমপির সেরা বিভাগ মতিঝিল, থানা হাজারীবাগ
- ৩ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বললেন শ্রমমন্ত্রী
- ৪ সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ
- ৫ ‘থানায় আগুন-এসআইকে পুড়িয়ে হত্যা’ করা সমন্বয়ক মাহদীকে জিজ্ঞাসাবাদ