ঢাবির বিক্ষোভে যোগ দিয়েছেন জবির শিক্ষার্থীরা
চলমান কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান কর্মসূচিতে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুলাই) দুপুর ২ টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীদের একটি মিছিল ঢাবির চলমান কর্মসূচিতে যোগ দেয়। এসময় রাজু ভাস্কর্য এলাকায় থাকা শিক্ষার্থীরা তাদের করতালি ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান।

এসময় ‘হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ , ‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ , ‘টোকাইদের আস্তানা এ ক্যাম্পাসে হবে না’, ‘বৈষম্যের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
এনএস/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ
- ২ পানিতে চেতনানাশক মিশিয়ে গৃহকর্ত্রীকে হত্যা-চুরি, গ্রেফতার গৃহকর্মী
- ৩ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন-ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বিকেলে
- ৪ সীতাকুণ্ডে নিরাপত্তাকর্মী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ৫ পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ