ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে যুবক নিহত
ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।/ছবি জাগো নিউজ
রাজধানীর ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৭) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী। পরে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন
- রংপুরে সংঘর্ষে বেরোবি শিক্ষার্থী নিহত
- মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী
- থেমে থেমে সংঘর্ষ চলছে সায়েন্সল্যাবে, ইটপাটকেল নিক্ষেপ
- শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, ঢাবি ক্যাম্পাসজুড়ে উত্তেজনা
তিনি বলেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।
এদিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে বিভিন্ন জায়গায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পথচারীসহ এখন পর্যন্ত ৫৫ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাজী আল-আমিন/বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের অগ্নিনিরাপত্তা ও দগ্ধ রোগীর চিকিৎসা সুবিধা নিয়ে প্রশ্ন
- ২ অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুত, দুই হোটেলকে জরিমানা
- ৩ ডিজিএফআই মহাপরিচালকের দায়িত্ব নিলেন কায়সার রশীদ চৌধুরী
- ৪ ১৯ মার্চ রাত থেকে ঈদের দিন পর্যন্ত মালবাহী ট্রেন চলাচল বন্ধ
- ৫ সংবিধান সংস্কার সভার শপথ না নেওয়া জনরায়ের প্রতি অশ্রদ্ধা: বদিউল আলম