র্যাবের অভিযানে আরও ৩০ জন গ্রেফতার
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অভিযোগে ঢাকাসহ সারাদেশে আরও ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব।
র্যাব জানিয়েছে, তাদের মধ্যে ছয়জনকে ঢাকা থেকে ও বাকি ২৪ জনকে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি বলেন, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৮৩ জন ও ঢাকার বাইরে ২৫১ জনসহ সারাদেশে মোট ৩৩৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
টিটি/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আর কতদিন তেল নিতে হবে?’
- ২ অভিযানে অবৈধ মজুত ২ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
- ৩ কুয়েতের প্রতিরক্ষা আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
- ৪ সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ৫ রাতে মন্ত্রিসভা বৈঠক, অনলাইনে ক্লাস ও জ্বালানি চ্যালেঞ্জ থাকছে আলোচনায়