কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বিচারের দাবিতে শিক্ষার্থী- শিক্ষক-জনতার সমাবেশ
কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বিচারের দাবিতে শিক্ষার্থী-জনতার সম্মিলিত উদ্যাগে জনসমুদ্রে পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দ্রোহযাত্রার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদ মিনারে এসে জড়ো হন।
সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন এ কর্মসূচিতে। এসময় তারা স্লোগান দিতে থাকেন, আমার ভাই মরলো কেন, স্বৈরাচার জবাব চাই।

আরও পড়ুন:
- নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগ-যুবলীগ
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- মোবাইল ইন্টারনেটে অনেক এলাকায় চালানো যাচ্ছে না ফেসবুক
শিক্ষার্থী-জনতার এই বিক্ষোভে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আসিফ নজরুলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এর আগে আড়াইটার দিকে প্রেস ক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্য দ্রোহযাত্রা শুরু করে শিক্ষক-জনতা। দ্রোহযাত্রার সভাপতিত্ব করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ।
আরএএস/এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড