গণভবনের চেয়ার টেবিল মাছ মুরগি জনতার হাতে
গণভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন/ ছবি জাগো নিউজ
গণভবনের চেয়ার-টেবিল, ফ্যান, গরু, মাছ, মুরগি, বালিশ-তোশকসহ প্রয়োজনীয় উপকরণ জনতার হাতে হাতে দেখা গেছে।
সোমবার (৫ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, এসব উপকরণ নিয়ে উল্লাস করছে জনগণ। কারও হাতে গাছ, কারও হাতে হাঁস দেখা গেছে। হারমোনিয়াম, পিয়ানো ও পিতলের বাসনকোসনও নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা।

এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন বলে খবর প্রকাশ করে এনডিটিভি ও এএফপি।
আরও পড়ুন
- দেশ ছাড়লেন শেখ হাসিনা
- গণভবনে হাজার হাজার সাধারণ মানুষ
- ভারত পৌঁছেছেন শেখ হাসিনা, ‘সেফ প্যাসেজ’ দেবে নয়াদিল্লি: রিপোর্ট
এএফপির খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।
এএফপি আরও জানিয়েছে, শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
এমওএস/বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ হুইপ
- ২ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
- ৩ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩
- ৪ শ্রমিক কার্ড নয়, ফান্ডের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে
- ৫ ফ্যামিলি কার্ডে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে