এবার সরানো হলো সিআইডি প্রধানকে
বাংলাদেশ পুলিশের আইজিপি, র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের পর এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে দেওয়া হলো। তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সরানো হয়।
তবে এখনো নতুন করে কাউকে সিআইডি প্রধানের দায়িত্ব দেওয়া হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
টিটি/জেএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ লালবাগে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো শিরীন শারমিন চৌধুরীকে
- ২ বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার শিরীন শারমিন, দুপুরে নেওয়া হবে আদালতে
- ৩ কুরিয়ারে পাঠাতেন ইয়াবা, চট্টগ্রামে গ্রেফতার একই পরিবারের ৬ জন
- ৪ সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
- ৫ দুই বছরের টানাপোড়েন শেষে বরফ গলাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী