সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিএমএইচে ভর্তি হন ৫১০ আহত ছাত্র
সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৫১০ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন। এরমধ্যে ২৬৪ জন ছাত্র চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
শনিবার (২৪ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচ হাসপাতালগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য সিএমএইচে মোট ৫১০ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন।
এরমধ্যে ২৪৬ জন আহত ছাত্র সিএমএইচগুলোতে চিকিৎসাধীন রয়েছেন এবং অবশিষ্ট ২৬৪ জন ছাত্র চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর বলেও জানায় আইএসপিআর।
টিটি/এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ রিকশা আটকাতে গিয়ে উধাও হয়ে গেলো ডিএমপির ‘ট্র্যাপার’
- ২ রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধ করতে হবে
- ৩ এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপ
- ৪ মুন্সিগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে
- ৫ জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়া জনস্বার্থের পরিপন্থি: ফরহাদ মজহার