সাগরে মৌসুমি নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
ফাইল ছবি
বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
শনিবার (৩১ আগস্ট) আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে শনিবার সকাল ৬ টায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়। এটি উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় (অক্ষাংশ ১৭.৪° উঃ এবং দ্রাঘিমাংশ ৮৪.৫° পূর্ব) এলাকায় অবস্থান করছিল। নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (৩১ আগস্ট) মধ্যরাত নাগাদ উত্তর অন্ধ-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় অতিক্রম করতে পারে।
আরও পড়ুন
এমন অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ (এক) নম্বর পুনঃ ১ (এ) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, নিম্নচাপ আজ রাতের মধ্যে ভারতের উপকূল অতিক্রম করে ফেলবে। এর প্রভাবে দেশে গরম বেড়ে যাবে।
আরএএস/এসআইটি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ২ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৩ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৪ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৫ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ