বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় কঠোর প্রতিবাদ বাংলাদেশের
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাসের (১৪) মৃত্যুর ঘটনায় কঠোর প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় মন্ত্রণালয়।
এতে বলা হয়, আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদ নোটে বাংলাদেশ এ ধরনের নির্মম কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
- আরও পড়ুন
কুলাউড়া সীমান্তে কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেলো বিএসএফ
দু’দিন পর কিশোরী স্বর্ণার মরদেহ ফেরত দিলো বিএসএফ
নোটে বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক। এ ধরনের পদক্ষেপ ভারত-বাংলাদেশ সীমান্ত কর্তৃপক্ষের যৌথ নির্দেশিকা-১৯৭৫ বিধানের লঙ্ঘন।
বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের ন্যক্কারজনক কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আইএইচআর/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত