হজ নিবন্ধন শুরু ১০ মে
চলতি মাসের (মে) ১০ তারিখ থেকে হজের মূল নিবন্ধনের কার্যক্রম শুরু হবে এবং চলবে আগামী ২৬ মে পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের এক লাখ ২৬ হাজার ৬৯০ টাকা অ্যাজেন্সিগুলোর মাধ্যমে অনুমোদিত ব্যাংকে জমা দিতে হবে। এরপর পিলগ্রিম আইডি দেয়া হবে। এখন চলছে প্রাক-নিবন্ধন কার্যক্রম।
গত ২৩ মার্চ হজের প্রাক-নিবন্ধন শুরুর এক সপ্তাহের মধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কোটা শেষ হয়। তবে কোটা পূরণ না হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন এখন চলছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৩৩ হাজার ৪০০ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪ জন হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন। চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার মানুষ হজে যেতে পারবেন।
এইচএস/আরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড