চুক্তি না করলে বন্ধ হতে পারে হজ এজেন্সির ইউজার আইডি
ফাইল ছবি
আগামী হজ পরিচালনার জন্য এজেন্সিগুলোকে শিগগির হজ অফিসের সঙ্গে চুক্তি করার নির্দেশনা দিয়েছে সরকার। চুক্তি না করলে হজ এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে।
চুক্তি সম্পাদনের বিষয়ে সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিটিতে এই কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, হিজরি ১৪৪৬/২০২৫ সনের হজ কার্যক্রম পরিচালনার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে জারি করা গত ২৯ আগস্ট স্মারকের শর্ত (ছ) অনুযায়ী প্রত্যেক এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ও হালনাগাদ আয়কর সনদ দাখিলপূর্বক হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য নির্দেশনা রয়েছে।
এমতাবস্থায়, হিজরি ১৪৪৬/২০২৫ সনের হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলোকে অনতিবিলম্বে হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য অনুরোধ করা হলো।
অন্যথায় এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।
আগামী বছর হজে যেতে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ১ সেপ্টেম্বর।
আরএমএম/এসএনআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড