শিপইয়ার্ডে বিস্ফোরণ: দগ্ধ ৮ শ্রমিককে পাঠানো হলো ঢাকায়
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ আট শ্রমিককে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।
তারা হলেন- বরকত উল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৫০), আল আমিন (৩৬), জাহাঙ্গীর (৪৮), হাবিব (৩৬), কাসেম (৩৯), খায়রুল (২১) ও আহমেদ উল্লাহ (৩৮)।
চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধ ১২ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ৩০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- শিপইয়ার্ডে বিস্ফোরণ: দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত
- শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ১২
বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রায়হানুল কাদের জানান, যে চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের মধ্যে একজন ২১ শতাংশ দগ্ধ হয়েছেন। বাকিদের অবস্থা তত জটিল নয়। দুজনের কানে কম শোনাসহ নানান সমস্যা রয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এস এন করপোরেশন নামের জাহাজ ভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক।
এএজেড/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত
- ২ আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী
- ৩ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
- ৪ ঢাকার সড়ক-ফুটপাতে নির্মাণসামগ্রী, শিগগির অভিযানে নামছে ডিএমপি
- ৫ বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউর সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী