চট্টগ্রামে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা
ফাইল ছবি
চট্টগ্রাম নগরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।
রোববার (৮ সেপ্টেম্বর) সিএমপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এসব রিকশা সড়কে দেখলেই জব্দ করা হবে।
প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ।
এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। সেই সুযোগে নগরীর প্রতিটি প্রধান সড়কে চলাচল করতে দেখা যায় অটোরিকশা। দ্রুতগতি, অদক্ষ ও শিশু চালকদের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় এই রিকশাগুলো।
এএজেড/জেডএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ২ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৩ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- ৫ তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা