চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা
ফাইল ছবি
আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরএএস/বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী
- ২ বিকেলে সমসাময়িক বিষয়ে কথা বলবেন উপদেষ্টা আসিফ নজরুল
- ৩ মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল: অপতথ্য প্রচার না করার অনুরোধ
- ৪ পাকিস্তানে ‘আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তি’র বাংলাদেশি শিক্ষার্থীরা
- ৫ নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর: রাশিয়ার সিইসি