৩ কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন, তদন্ত কমিটি গঠন
৩ কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়নের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. লিয়াকত আলী এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন।
এর আগে সোমবার একটি দৈনিক পত্রিকায় ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
তদন্ত কমিটিকে চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আরএমএম/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা
- ২ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ধারাবাহিক সংস্কার: আইন-পাসপোর্ট সেবায় পরিবর্তন
- ৩ ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা
- ৪ শপথে যোগ দিতে ঢাকার পথে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা
- ৫ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত