সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেফতার
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারের বিষয়টি সকালে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান, সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। মামলায় সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হবে।
টিটি/জেএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত