সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী সাময়িক বরখাস্ত
তাপসী তাবাসসুম উর্মি/ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসাইন জানান, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে হয় ওএসডির পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
- আরও পড়ুন
- ‘রিসেট বাটনে পুশ’: বদলি করা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে
- ফেসবুকে বিতর্কিত পোস্ট, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসীকে ওএসডি
তাপসী তাবাসসুমকে ওএসডি করে রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছেন তিনি।
আরএমএম/বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ রিকশা আটকাতে গিয়ে উধাও হয়ে গেলো ডিএমপির ‘ট্র্যাপার’
- ২ রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধ করতে হবে
- ৩ এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপ
- ৪ মুন্সিগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে
- ৫ জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়া জনস্বার্থের পরিপন্থি: ফরহাদ মজহার