ছাত্র আন্দোলনে টমটমচালক হত্যা
ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম গ্রেফতার
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-২।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেনী সোনাগাজী এলাকার টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহ।
তার বিরুদ্ধে মামলা রুজুর পর তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
তার বিরুদ্ধে গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান লে. কর্নেল মুনীম ফেরদৌস।
টিটি/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ উদ্ভুত পরিস্থিতিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা
- ২ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দেখতে গেলেন বিমানমন্ত্রী
- ৩ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত, বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা
- ৪ জরুরি বৈঠক ডেকে যেসব পদক্ষেপ নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৫ বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাত্রি যাপনের উদ্যোগ নিলো মন্ত্রণালয়