চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলা-চীনের সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।

মো. তৌহিদ হোসেন বলেন, রাজনৈতিক রুপান্তরের এই সময়ে চীনকে বাংলাদেশের সঙ্গে থাকার প্রয়োজন আছে। ঐতিহাসিক সুযোগ কাজে লাগানোর সময় এসেছে। আমাদের দ্বিতীয় স্বাধীনতা দারিদ্র্য দূর করার সুযোগ এনে দিয়েছে।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতো অব্যাহত থাকবে। বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। করোনা মহামারি কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি।
অন্তর্বর্তী সরকার খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
আইএইচআর/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ মার্কেটে ভিড়, পছন্দের পোশাকের আশায় দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা
- ২ উত্তরখানে ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
- ৩ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
- ৪ জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার
- ৫ ঈদে অপরিচিতদের সন্দেহজনক চলাফেরা দেখলে ৯৯৯-এ জানান: ডিএমপি