১১ টাকায় ডিম কিনে ১৫ টাকায় বিক্রি, বিক্রেতাকে জরিমানা
রাজধানীর কালসী এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
কোম্পানির কাছ থেকে ১১ টাকায় প্রতিটি ডিম কিনে সেগুলো ১৫ টাকা করে বিক্রি করছিলেন এক খুচরা বিক্রেতা। এ অভিযোগে ওই খুচরা বিক্রেতাকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর পল্লবী থানার কালসী এলাকার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, টেম্পু স্ট্যান্ডে থাকা রিফাত এন্টারপ্রাইজ ১১ টাকা দরে ডায়মন্ড এগ কোম্পানি থেকে ডিম কিনে ১৫ টাকা দরে বিক্রি করছে। প্রতিষ্ঠানটি ডিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে পাকা ক্যাশমেমো সংরক্ষণ করছে না। ছিল না মূল্য তালিকাও।
আরও পড়ুন
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানাসহ মাইকিং করে সব ডিম সরকার নির্ধারিত দামে (১১ টাকা ৮৭ পয়সা) উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
এনএইচ/কেএসআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
- ২ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ৩ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৫ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া