ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের শামসুন্নাহার হলের ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেফতার
খাদিজা আক্তার ঊর্মি
সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দিনগত রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
তিনি বলেন, ঢাবির শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি এবং সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেফতার করেছে ডিবি।
গ্রেফতাররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
টিটি/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
- ২ জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার
- ৩ ঈদে অপরিচিতদের সন্দেহজনক চলাফেরা দেখলে ৯৯৯-এ জানান: ডিএমপি
- ৪ কর্মসংস্থান সৃষ্টি-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংকের অঙ্গীকার
- ৫ প্রধানমন্ত্রী মহানগর নিয়ে খুবই সিরিয়াস: ডিএসসিসি প্রশাসক